মাইগ্রেইন হলে তীব্র মাথা ব্যথা হয় যা সাধারণত মাথার একদিকে অথবা পিছনের দিকেঅনুভূত হয়, তবে অনেক সময় চোখের চারপাশেও ব্যথা থাকতে পারে। এর সাথে প্রায় সময়ইবমি বমি ভাব থাকে, কোনো কোনো সময় চোখেও সবকিছু ঝাপসা দেখা যায়। মাইগ্রেইনচক্রাকারে হতে থাকে অর্থাৎ একবার আসে আবার ভালো হয়ে যায় তারপর আবার আসে এবংএভাবে চলতেই থাকে।
বয়োঃসন্ধিতে প্রথম মাইগ্রেইন হতে দেখা যায় এবং তা বার্ধক্য হবার আগ পর্যন্ত চলতে পারে।অনেক সময়জন্মনিয়ন্ত্রনের বড়ি বা বিশেষ কোনো খাবার খেলে মাইগ্রেইন শুরু হয়, এগুলো মাইগ্রেইন এরপ্রেসিপিটেটিং ফ্যাক্টর (Precipitating factor) নামে পরিচিত।
নিউরোলজিস্ট (Neurologist) এর তত্ত্বাবধানে মাইগ্রেইন এর চিকিৎসা করানো উচিত। মাইগ্রেইন হলেপ্যারাসিটামল জাতীয় অসুধ খেলে মাথা ব্যথা কমতে পারে। মাইগ্রেইন রোগীর উত্তেজনা নিয়ন্ত্রন করতেহবে সেই সাথে প্রেসিপিটেটিং ফ্যাক্টর পরিহার করতে হবে। ব্যথা খুব বেশী হলে নিউরোলজিস্টগণপ্রপানলল, এমিট্রিপ্টাইলিন, মেথিসারজাইড ইত্যাদি অসুধ ব্যবহার করে থাকেন।



Categories :
Admin


0 comments:
Post a Comment