Showing posts with label মস্তিষ্ক (Brain). Show all posts
Showing posts with label মস্তিষ্ক (Brain). Show all posts

Saturday, March 18, 2017

স্ট্রোক (Stroke)

স্ট্রোক (Stroke) রোগটির নাম শুনলে যদিও হার্ট এটাক এর কথা মনে আসে, স্ট্রোক আসলে মস্তিস্কের রোগ। মস্তিস্কের কোনো স্থানের রক্ত নালী বন্ধ হয়ে গেলে বা ব্লক হলে ঐ স্থানের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়,ফলে মস্তিস্কের ঐ বিশেষ এলাকা কাজ করতে পারেনা। এটিই স্ট্রোক রোগ। মস্তিস্কের ঐ বিশেষ এলাকাটি শরীরের যে যে অংশকে নিয়ন্ত্রন করতো স্ট্রোক হলে সে সকল অংশের বিভিন্ন অংগ বিকল হয়ে পরে।
মস্তিস্কের এক দিক নস্ট হলে শরীরের উল্টো দিক বিকল হয়ে পরে। অর্থাৎ মস্তিস্কের বাম দিকে ক্ষতি হলে শরীরের ডান দিক অচল/অবশ হয়ে যায়।
স্ট্রোক হবার পর এরকম শরীরের এক দিক অচল হবার নাম হেমিপ্লেজিয়া (hemiplegia) আর অবশ হলে বলে হেমিপেরেসিস (hemiparesis)। স্ট্রোক হলেই যে শরীরের কোনো পাশ চিরতরে অচল হয়ে যাবে তা কিন্ত নয়। কিছু ধরনের স্ট্রোক হলে সাময়িক কিছু অসুবিধার পরে মানুষ আবার পুরোপুরি সুস্থ্য হয়ে যায়।
হাইপারটেনশন বা উচ্চ রক্ত চাপ, ধুমপান করা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত চর্বি, অতিরিক্ত এলকোহল সেবন ইত্যাদি স্ট্রোকের ঝুকি বহুগুনে বাড়িয়ে থাকে। আগেই বলা হয়েছে যে স্ট্রোক হয় মস্তিস্কের রক্ত নালী বন্ধ হবার কারণে তাই বোঝাই যায় যে যে কারণে রক্তনালী বন্ধ হয় সেই সেই কারণে স্ট্রোক হয়, যেমন ধমণীতে চর্বি বা ক্যালসিয়াম জমা, টিউমার হওয়া, ধমণীর প্রদাহ জনিত রোগ ইত্যাদি। এছাড়াও হার্ট বা অন্য ধমণী থেকে জমাট রক্ত ছুটে গিয়ে বা মাথায় আঘাত পাবার কারনেও স্ট্রোক হতে পারে।
স্ট্রোক হলে মাথা ব্যাথা, বমি বমি ভাব অথবা বমি হওয়া তো হয়ই সেই সাথে কোনো একপাশের হাত-পা অবশ পা অচল হয়ে যাওয়া, বোধহীন হয়ে যাওয়া, বাকরুদ্ধ হওয়া, কথা জড়িয়ে আসা, জ্ঞান হারানো ইত্যাদি উপসর্গ গুলোও দেখা দেয়। বড় ধরনের স্ট্রোক হলে চার হাত-পা ই অবশ বা অচল হয়ে যেতে পারে।
স্ট্রোক এর রোগীকে মস্তিস্কের সিটি স্ক্যান (CT scan) পরীক্ষাটি করতেই হয়, এটি দ্বারা ঠিক কোথায় ক্ষতি হয়েছে বোঝা যায়,  মস্তিস্কের  এঞ্জিওগ্রাম (Angiogram) করেও এটা বোঝা লাগতে পারে। অনেক সময় কারন বের করতে ইকোকার্ডিওগ্রাম (Echocardiogram) ও করা লাগে, সেই  সাথে যে সকল রোগ স্ট্রোক এর ঝুকি বাড়ায় রক্তসহ বিভিন্ন পরীক্ষা করে সে সকল রোগের উপস্থিতি ও অবস্থাও জেনে নিতে হয়।
স্ট্রোক রোগীর চিকিৎসা অবশ্যই একজন নিউরোলজিস্ট (Neurologist) বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করানো উচিত। এই রোগের সুনির্দিষ্ট এমন কোনো চিকিৎসা নেই যাতে রোগী সাথে সাথে চিরতরে ভালো হয়ে যাবে। ধৈর্য্য ধরে রোগীর সেবা করতে হবে, সঠিক পুষ্টি ও তরল সরবরাহ নিশ্চিত করতে হবে, ঝুকি আছে এমন রোগ গুলো নিয়ন্ত্রণ করতে হবে। এর পর সবচেয়ে বেশী যেটা প্রয়োজন তা হলো ফিজিওথেরাপি (Physiotherapy) । তবে স্ট্রোক এর অবস্থা বুঝে এর সাথে আরো অন্য চিকিৎসাও যোগ করতে হতে পারে যা অবশ্যই একজন নিউরোলজিস্ট বিবেচনা ক
রবেন।

আলঝেইমার’স ডিজিজ (Alzheimer’s disease)

মানুষ বৃদ্ধ হলে স্মরণ শক্তি কমে যায় (dementia) এটা আমাদের মাঝে খুবই প্রচলিত একটি ধারণা। ধারনাটা যে খুব একটা ভুল তাও কিন্ত নয়। ৪৫ বৎসর বয়সের পর বিশাল অংশের একদল লোকের স্মরণ শক্তি কমে যেতে শুরু করে এবং বয়স বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে সব কিছু ভুলে যাবার প্রবণতাও। এই ধরণের বুদ্ধিবৈকল্য বা স্মৃতি শক্তি কমে যাওয়ার কারণ যে সকল রোগ তার প্রধান রোগটির নাম আলঝেইমারস রোগ। ১৯০৬ সালে জার্মান মনোচিকিৎসক Alois Alzheimer সর্বপ্রথম এ রোগটির বর্ণনা দেন, আর তার নাম অনুসারেই এ রোগের এমন নাম রাখা হয়।
এ রোগের সঠিক কারণ কি তা কিন্ত এখন ও জানা যায়নি তবে সাম্প্রতিক গবেষনা গুলো দাবী করছে; যে সকল উপাদান বা নিউরোট্রান্সমিটার (neurotransmiter) এর আদান প্রদান এর মাধ্যমে মস্তিস্ক তাদের কার্য সম্পাদন করে তাদের সমস্যার কারণেই এই রোগটি হয়ে থাকে। পরিসংখান অনুযায়ী শতকরা ১৫ ভাগ রোগীই এ রোগে আক্রান্ত হন পারিবারিক উত্তরাধিকার সূত্রে (familial inheritance), আর শতকরা ১ থেকে ৫ শতাংশ রোগের কারন হলো জেনেটিক (genetic)। এ রোগ হলে মস্তিস্কের পরিমান ছোট (atrophy) হয়ে আসতে থাকে, বিশেষ করে সেরিব্রাল কর্টেক্স (cerebral cortex) এবং হিপোক্যাম্পাস (hippocampus) উল্লেখযোগ্য ভাবে আকারে কমতে (atrophy) থাকে।
আগেই বলেছি আলঝেইমারস রোগ হলে রোগীর স্মৃতি শক্তি কমে যেতে শুরু করে। রোগী সাম্প্রতিক(short term) এবং অতীত (long term) দুই ধরণের স্মৃতিই বিস্মৃত হয়ে যান, যদিও সাম্প্রতিক ঘটনা গুলো ভুলে যাবার হারটাই অধিক। এছাড়া এ সকল রোগীর মাঝে দ্বিধা (confusion), খিটখিটে স্বভাব(irritation), উদ্ধ্যত ভাব (aggression), বিষন্নতা-অবসাদ, বাকশক্তিহীনতা বা অন্যের কথা বোঝার ক্ষমতা লোপ পাওয়া (aphasia) সহ নানাবিধ সমস্যা দেখা দেয়। দুর্ভাগ্যজনক ভাবে তিনি তার এই সমস্যা গুলো বুঝতে পারেন না এমন কি তার মনে এ বিশ্বাস জন্মায় যে তার এ ধরনের কোন সমস্যাই নেই। এর ফলে অনেক সময়ই ব্যক্তিটি পারিবারিক ভুলবোঝাবুঝির শিকার হন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার একটি বৈরি সম্পর্ক তৈরী হয়; ফলস্বরূপ তিনি চরম একাকীত্বে ভুগতে থাকেন।
এমন রোগ হলে পরিবারের প্রবীণ সদস্যটিকে একজন নিউরোবিশেষজ্ঞের নিকট নিয়ে যাওয়া উচিত। সাধারণত চিকিৎসক সাহেব রোগীর ইতিহাস জেনে এবং তার আত্মীয়দের সাথে কথা বলেই রোগটি নিশ্চিত করতে পারেন। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সিটি স্ক্যান (CT scan), এম-আর-আই(MRI), স্পেক্ট (SPECT-single photon emission computed tomography), পেট স্ক্যান (PET-positron emission tomography) এসব পরীক্ষা করে অনেক সময় নিশ্চিত হতে হয় রোগীর এর সাথে মস্তিস্কের অন্য কোন রোগ আছে কিনা।
দুর্ভাগ্যজনক হলো আলঝেইমার রোগের এখনো সঠিক কোন চিকিৎসা আবিষ্কার করা সম্ভব হয়ে উঠেনি। তবে পরিবারের আপনজনেরা সহানুভুতিশীল হলে এবং সহমর্মিতা সহ ব্যক্তিটিকে একটি সঠিক স্নেহময় পরিবেশ তৈরী করে দিলে তার জন্য একটি অর্থবহ জীবন যাপন সম্ভবপর হয়ে উঠতে পারে।
বিভিন্ন সমীক্ষায় দেখা যায় যে, যেসকল ব্যক্তি মধ্যবয়সে বিভিন্ন বুদ্ধিভিত্তিক কাজ (যেমন লেখালেখি, বইপড়া, যন্ত্রসংগীত বাজানো), বিভিন্ন সামাজিক গঠন/সেবামূলক কাজ, Board game খেলা (দাবা,cross word puzzle) ইত্যাদি কাজে ব্যস্ত থাকেন এবং স্বাস্থ্যকর খাবার খান তাদের মাঝে এ রোগ হবার প্রবণতা কম। অন্যদিকে যারা অনিয়ন্ত্রিত কোলেস্টেরল, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ রোগে ভোগেন বা ধুমপায়ী তাদের মধ্যে এ রোগ হবার প্রবণতা অপেক্ষাকৃত ভাবে বেশী।
উৎসাহের কথা হলো অতিসম্প্রতি আলঝেইমার রোগের উপশমে DONEPEZIL, GALANTAMINE, MEMANTINE, RIVASTIGMINE নামক কিছু অসুধ আবিস্কৃত হয়েছে। এদের কার্যকারীতা শতভাগ না হলেও অনেক ক্ষেত্রেই এরা রোগ উপশমে আশানুরূপ প্রমাণ রেখেছে। তবে বাস্তবতা হলো এই যে বার্ধক্যে উপনীত হলে আমরা যে কেউই এমন একটি রোগের শিকার হয়ে উঠতে পারি, তাই আমাদের সকলের উচিত এমন রোগীদের সহানুভুতির দৃষ্টিতে দেখা এবং আমাদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা সুন্দর  পৃথিবীর পরিবেশ সৃষ্টির প্রয়াস অব্যাহত রাখা।

টি আই এ TIA (Transient Ischemic Attack)

খুব সহজ বাংলায় বলতে গেলে টি,আই,এ হলো সাময়িক ব্রেইন স্ট্রোক (brain stroke )। ব্রেইন স্ট্রোক হলে যে উপসর্গগুলো মাসের পর মাস কিংবা কোন কোন ক্ষেত্রে সারা জীবনের জন্য স্থায়ী হয়ে যায়, টি,আই,এ হলে তার উপস্থিতি থাকে মিনিটখানেকের জন্য, কখনো সখনো হয়তোবা পুরো একদিন। কারো টি,আই,এ হলে তিনি হঠাৎ করে সাময়িক ভাবে দৃষ্টি হারিয়ে ফেলতে পারেন এমনকি কিছু সময়ের জন্য ভারসাম্য হারিয়ে অজ্ঞান হয়ে যাওয়াটাও এর আওতার মধ্যেই পরে। তবে বেশীর ভাগ ক্ষেত্রেই হঠাৎ দৃষ্টি হারিয়ে ফেলা, কথা জড়িয়ে যাওয়া, শরীরের একপাশ অবশ বা দূর্বল হয়ে যাওয়া, জীহবা (tongue) ভারী ভারী লাগা এসব লক্ষনের মধ্যে টি,আই,এ সীমাবদ্ধ থাকে। রোগী এই মুহুর্তগুলোর পর আবার সতস্ফুর্ত ভাবেই স্বাভাবিক হয়ে উঠেন।
সাধারণত যাদের অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ (Hypertension), ডায়াবেটিস (diabetes) থাকে, কিংবা যারা নিয়মিত ধুমপান করেন, যাদের পরিবারে স্ট্রোকের ইতিহাস আছে এমন লোকজনই টি,আই,এ রোগে বেশী আক্রান্ত হয়ে থাকেন। তবে পুরুষদের বয়স ৫৫ এর বেশী হলে এ রোগের প্রবণতার হার বেড়ে যেতে পারে।
যে সকল কারণে ব্রেইন স্ট্রোক হয় তার সবগুলোই টি,আই,এ হওয়ার কারণ হিসেবে বিবেচিত হয়। তবে মস্তিস্কের রক্তনালী সরু হয়ে যাওয়া হলো এর প্রধান কারণ। ধুমপান, উচ্চরক্তচাপ, রক্তে চর্বির (Lipid)পরিমান বেড়ে যাওয়া, অনিয়ন্ত্রিত ক্রনিক ডায়াবেটিস, অপরিমিত শারীরিক / কায়িক পরিশ্রম ইত্যাদি কারণেই সাধারনত মস্তিষ্ক, হৃদপিন্ড অথবা শরীরের অন্য কোন স্থানের রক্তনালী সরু হয়ে যেতে পারে। এই অসুস্থ রক্তনালীর কোন অংশ থেকে ছুটে আসা কোন ক্ষুদ্র দুষিত অংশ (embolus) ছুটে এসে যদি ব্রেইন এর ধমনী/রক্তনালী তে আটকে যায় তাহলেই টি,আই,এ হয়। তবে হৃদপিন্ডের অনিয়মিত স্পন্দন জনিত রোগ (arrhythmia, atrial fibrillation) এর কারনেও টি,আই,এ হতে পারে।
এমন রোগে আক্রান্ত হলে সাথে সাথেই একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ বা নিউরোলজিষ্ট (neurologist)এর স্মরণাপন্ন হওয়া উচিত। রোগীর ইতিহাস জেনে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে তিনি নিশ্চিত হতে পারেন রোগটি টি,আই,এ কিনা। তবে এর কারণ অনুসন্ধানের জন্য এবং ভবিষ্যতে এর প্রকোপ থেকে মুক্তির জন্য ব্রেইন এর সিটি স্ক্যান (CT scan), এম,আর,আই (MRI), ই,সি,জি (ECG), ইকোকার্ডিওগ্রাম(Echocardiogram), রক্তে চর্বির পরিমান জানা (Lipid profile) অন্যান্য পরীক্ষাও করানো হয়ে থাকে। টি,আই,এ হলে প্রথমেই রোগীর উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, রক্তের চর্বির পরিমান খুব দ্রুত নিয়ন্ত্রনে নিয়ে আসতে হয়। সেই সাথে রোগীকে রক্ত পাতলা রাখার প্রয়োজনীয় কিছু অসুধ ও প্রদান করা হয়। তবে এ সব কিছুই একজন নিউরোলজিষ্টের এখতিয়ারে পরে, তিনিই এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে কোনো ক্ষেত্রে বার বার টি,আই,এ/স্ট্রোক হবার ঝুকি থাকলে মস্তিস্কের রক্তপ্রবাহের ধমনীর (carotic artery) অপারেশন (carotid endarterectomy)ও করানোর প্রয়োজন হতে পারে।
একটা কথা মনে রাখা খুব জরুরী তা হলো টি,আই,এ ব্রেইন স্ট্রোক হবার একটি চুড়ান্ত পূর্বাভাস। যাদের একবার টি,আই,এ হয় তাদের এক তৃতীয়াংশের আবার টি,আই,এ হবার সম্ভাবনা থাকে এবং ১০% রোগীর ব্রেইন স্ট্রোক হবার সম্ভাবনা ব্যাপক। তাই চিকিৎসা নেয়ার পাশাপাশি রোগীকে অবশ্যই জীবন যাপন পদ্ধতিতে শুদ্ধি অভিযান চালাতে হবে, চিরতরে ধুমপান ত্যাগ করা, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখা, নিয়মিত হাল্কা পরিশ্রম করা, খাদ্যে পরিমিত লবন খাওয়া, ওজন নিয়ন্ত্রনে রাখা ইত্যাদি সু অভ্যাস গঠন টি,আই,এ হবার হার কমিয়ে আনার জন্য যথেষ্ট সহায়ক। তাই এই ঝুকির মানুষগুলো এসব ব্যাপারে যত্নবান হলে পক্ষাঘাতগ্রস্থ হয়ে অন্যের বোঝা হওয়ার হাত থেকে সহজেই নিজেকে বাঁচাতে পারবেন বলে প্রত্যাশা করি।

মাইগ্রেইন (Migraine)

মাইগ্রেইন হলে তীব্র মাথা ব্যথা হয় যা সাধারণত মাথার একদিকে অথবা পিছনের দিকেঅনুভূত হয়তবে অনেক সময় চোখের চারপাশেও ব্যথা থাকতে পারে। এর সাথে প্রায় সময়ইবমি বমি ভাব থাকেকোনো কোনো সময় চোখেও সবকিছু ঝাপসা দেখা যায়। মাইগ্রেইনচক্রাকারে হতে থাকে অর্থাৎ একবার আসে আবার ভালো হয়ে যায় তারপর আবার আসে এবংএভাবে চলতেই থাকে।
বয়োঃসন্ধিতে প্রথম মাইগ্রেইন হতে দেখা যায় এবং তা বার্ধক্য হবার আগ পর্যন্ত চলতে পারে।অনেক সময়জন্মনিয়ন্ত্রনের বড়ি বা বিশেষ কোনো খাবার খেলে মাইগ্রেইন শুরু হয়এগুলো মাইগ্রেইন এরপ্রেসিপিটেটিং ফ্যাক্টর (Precipitating factor) নামে পরিচিত।
নিউরোলজিস্ট (Neurologist) এর তত্ত্বাবধানে মাইগ্রেইন এর চিকিৎসা করানো উচিত। মাইগ্রেইন হলেপ্যারাসিটামল জাতীয় অসুধ খেলে মাথা ব্যথা কমতে পারে। মাইগ্রেইন রোগীর উত্তেজনা নিয়ন্ত্রন করতেহবে সেই সাথে প্রেসিপিটেটিং ফ্যাক্টর পরিহার করতে হবে। ব্যথা খুব বেশী হলে নিউরোলজিস্টগণপ্রপানললএমিট্রিপ্টাইলিনমেথিসারজাইড ইত্যাদি অসুধ ব্যবহার করে থাকেন।

মৃগী বা এপিলেপ্সি (Epilepsy)

অনেকে একে খীচুনি রোগ হিসেবেও চিনে থাকে। মৃগী বা এপিলেপ্সি রোগ হলে হঠাৎ করে ঘন ঘন খীচুনি হয়। আমরা এবং আমাদের সমস্ত অংগ প্রতংগ মস্তিস্কের নির্দেশ অনুযায়ী চলি,আমাদের অজান্তেই মস্তিস্ক ক্রমাগতভাবে এই নির্দেশ পাঠাতে থাকে। কোনো কারণে মস্তিস্ক ঠিক মতো নির্দেশ না পাঠিয়ে যদি পরিবর্তিতমাত্রাতিরিক্ত বা শৃংখলা বিহীন ভাবে নির্দেশ পাঠাতে থাকে তখন এই রোগটি দেখা দেয়।
শিশু ভূমিষ্ঠ হবার সময় যদি মাথায় আঘাত পায়তীব্র শ্বাস কষ্ট বা ইনফেকশন হয় তাহলে সেসব ক্ষেত্রে এপিলেপ্সি রোগের সূত্রপাত হতে পারে। বড়দের ক্ষেত্রে মাথায় আঘাত পাওয়াঅসুধের পার্শ্বপ্রতিক্রিয়া,এলকোহল অথবা মস্তিস্কের রক্তনালীর কিছু রোগের (Aneurysm) কারনে এপিলেপ্সি রোগ হতে পারেতবে অনেক সময়ই এ রোগের সঠিক কারন জানা যায়না। স্নায়ুরোগ বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের পরামর্শ অনুযায়ী এ রোগের চিকিৎসা করানো উচিত।

পারকিনসনিজম (Parkinsonism)

মস্তিস্কের এই রোগটি সম্পর্কে সর্ব প্রথম ধারনা দেন জেমস পারকিনসনআর তার নামঅনুসারেই এই নাম। সারাক্ষন হাত পা কাপাশরীরের মাংসপেশী অস্বাভাবিক শক্ত হয়ে থাকা,স্পর্শকাতরতা কমে যাওয়া এই উপসর্গ গুলো সম্পর্কে জেমস পারকিন্সনই সর্বপ্রথম ধারনাদেন।
বিভিন্ন অষুধ বা বিষাক্ত পদার্থের পার্শ্বপ্রতিক্রিয়ামস্তিস্কের প্রদাহক্রমাগত মাথায় আঘাত পাওয়া (যেটাBoxer দের হয়ে থাকে), নিউরোসিফিলিসউইলসন ডিজিজহানটিংটন ডিজিজ ইত্যাদি রোগের কারনেপারকিনসন ডিজিজ হতে পারে।
 রোগ সাধারনত ৫০ বছরের বেশী বয়সের লোকদের হয়ে থাকে। ভাবলেশহীন মুখ-অবয়বমুখদিয়েলালা পরাহাটা বা চলাচল শুরু করতে দেরী হওয়াছোটো পদক্ষেপে দ্রুত লয়ে হাটাহাটার সময় হাত নানড়াহাটতে হাটতে ঘুরতে গেলে ভারসাম্য হারিয়ে ফেলাসবসময় হাত-পা কাপামাংসপেশী শক্ত হয়েযাওয়সুক্ষ কাজ করার ক্ষমতা হারানো ইত্যাদি নানাবিধ সমস্যায় জর্জরিত থাকে পারকিনসন রোগীরজীবন।
সিটিস্ক্যান সহ রক্তের আরো কিছু পরীক্ষা করা হয় ঠিক কি কারনে রোগটি হয়েছ তা নির্ণয় করার জন্য।নিউরোলজিস্টের তত্ত্বাবধানে এই রোগের চিকিৎসা করাতে হয়। যদিও অল্প কিছু অসুধ এই রোগেব্যবহার করা হয়ফিজিওথেরাপিস্পিচ থেরাপি ইত্যাদির মাধ্যমে পূনর্বাসন করাই হলো চিকিতৎসার মূললক্ষ্য।